
বন্দরে সদ্য যোগদানকৃত ওসি লিয়াকত আলী,মাদক ব্যবসায়ী, সেবনকারী কাউকেই ছাড় দেয়া হবেনা
বন্দর থানার সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলী বলেছেন,বন্দরের আইন শৃঙ্খলা পরিস্থিতির ঠিক খারাপ মুহুর্তে আমাকে এখানে নিযুক্ত করা হয়েছে আমি চেষ্টা করবো আপনাদের নিয়েই এই পরিস্থিতি থেকে স্বাভাবিক পর্যায়ে আনতে। আপনাদের সহযোগিতা পেলে বন্দরবাসীর জন্য কাজ করতে সহজ হবে। ২৩জুন দুপুরে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্সপেক্টর লিয়াকত আলী আরো বলেন,মাদক নিয়ে কাজ করতে চাই। মাদক ব্যবসায়ী,সেবনকারী কাউকেই ছাড় দেয়া হবেনা। এলাকার যত অপরাধ সব মাদক থেকেই হয়। কাজেই মাদক নির্মূল হলে অপরাধ কমে যাবে এসব কমে গেলে বন্দরের স্থানীয় কিংবা ভাড়াটিয়া যারা রয়েছে তারা নির্বিঘ্নে বসবাস ও চলাফেরা করতে পারবে। পরিশেষে তিনি সাংবাদিকদের মাধ্যমে বন্দরবাসীকে শুভেচ্ছা জানান।
Leave a Reply