1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সোনারগাঁয়ে ‘অপরাজিতা’ অডিটোরিয়ামসহ একাধিক প্রকল্প উদ্বোধন করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৭৬ বার পঠিত

সোনারগাঁয়ে ‘অপরাজিতা’ অডিটোরিয়ামসহ একাধিক প্রকল্প উদ্বোধন করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া

 

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া আজ রোববার দুপুর ৩টায় সোনারগাঁ উপজেলা পরিদর্শন করেন। এ সময় তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়াম কক্ষে “উপজেলা তথ্য ও প্রযুক্তি সেন্টার” এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় আজকের কর্মসূচি। এই প্রযুক্তি সেন্টারটি সোনারগাঁয়ের তরুণ সমাজকে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষম করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক। উক্ত অনুষ্ঠানে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ ছাত্রছাত্রীদের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করেন।

এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে “গ্রিন অ্যান্ড ক্লিন সোনারগাঁ” কর্মসূচির আওতায় ১০,০০০তম বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলা প্রশাসক বলেন,“পরিবেশ রক্ষায় এই ধরনের পদক্ষেপ শুধু প্রশংসনীয় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তোলার প্রয়াস।”

ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয় ২০২৪-২৫ অর্থবছরের উপজেলা উন্নয়ন তহবিল (১%) এর আওতায় বারদী ইউনিয়নের পঞ্চমীঘাট জিসি-উচিৎপুরা জিসি ভায়া শান্তির বাজার রাস্তা (চেইনেজ ৯৬৬৮-১০২০৮মি) পুনর্বাসন কাজের।
এই উন্নয়ন কাজ সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেন তিনি।

সবশেষে তিনি সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত আধুনিক অডিটোরিয়াম “অপরাজিতা” এর শুভ উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, “সোনারগাঁয়ে আধুনিক অবকাঠামো উন্নয়নের এই ধারাবাহিকতা স্থানীয় জনগণের মধ্যে আশার আলো ছড়াবে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া বলেন“, উন্নয়নের এ অগ্রযাত্রায় সোনারগাঁ একটি মডেল উপজেলায় রূপ নিচ্ছে। শিক্ষা, প্রযুক্তি, পরিবেশ ও অবকাঠামো—সবখাতেই আমরা সমন্বিতভাবে এগিয়ে চলেছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি সোনারগাঁ সার্কেলের মঞ্জুরুল মোর্শেদ ও কাঁচপুর সার্কেলের মেহনাজ গুপ্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost