
সোনারগাঁওয়ে ১০,০০০ তম বৃক্ষরোপণ করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
জেলা প্রশাসনের গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসুচীর আওতায় চলমান বৃক্ষরোপণের অংশ হিসেবে জেলার সোনারগাঁও উপজেলায় আজ রবিবার ১০,০০০ তম বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান জানিয়েছেন জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা এই উপজেলায় এর আগে ৯,৯৯৯ টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেছিলাম ।
আজ স্যারের ১০,০০০ তম বৃক্ষ রোপণ করার মাধ্যমে আমাদের প্রাথমিক টার্গেট পুরণ শেষ হলো,তিনি যোগ করেন।
নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা প্রান্ডের ড্যান্ডি হবে বিশ্বে সেরা এই শ্লোগানকে সামনে রেখে সোনারগাঁও উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার প্রায় ৫০ টি রাস্তার পাশে কৃষ্ণচূড়া, শিমুল সুপারি, নারিকেল, তাল, সাজিনা, অর্জুন, নিম, কাঁঠাল, আম, বকুল ও সোনালু প্রজাতির ১০,০০০ টি গাছ মোট ৪৯২৮৭মিটার রাস্তায় রোপন করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও ফারজানা রহমান।
Leave a Reply