1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

একটি গ্রাম, একজন ইলেকট্রিশিয়ান আত্মকর্মসংস্থানে রূপগঞ্জের অগ্রযাত্রা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১১১ বার পঠিত

একটি গ্রাম, একজন ইলেকট্রিশিয়ান আত্মকর্মসংস্থানে রূপগঞ্জের অগ্রযাত্রা

 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে রূপগঞ্জে যুব উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শুধু প্রশাসনিক দায়িত্বেই সীমাবদ্ধ থাকেননি, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও যুব সমাজকে স্বাবলম্বী করে তোলার জন্য গ্রহণ করেছেন বাস্তবধর্মী ও সময়োপযোগী পদক্ষেপ।

তারই উদ্যোগে ও তত্ত্বাবধানে “এক হাজার যুবক-যুবতীর জন্য আয়বর্ধনমূলক প্রশিক্ষণ” কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জে আয়োজন করা হয় “একটি গ্রাম, একজন ইলেকট্রিশিয়ান” প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল— প্রতিটি গ্রামে কমপক্ষে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান গড়ে তোলা, যাতে করে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান যেমন সম্ভব হয়, তেমনি তৈরি হয় নতুন কর্মসংস্থানের পথ।

এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে ইউজিডিপি, স্থানীয় সরকার বিভাগ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ।
তিনি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সনদপত্র তুলে দেন এবং ভবিষ্যতে নিজ নিজ দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানান।

একটি প্রশিক্ষণ, একটি দক্ষতা, একটি কর্মসংস্থান— রূপগঞ্জের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে পুরো উপজেলার জন্য এক পরিবর্তনের বার্তা।

উপজেলা প্রশাসন, রূপগঞ্জ সর্বদা আপনাদের পাশে আছে— উন্নয়ন, দক্ষতা, এবং সম্ভাবনার নতুন পথ তৈরিতে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost