
সবুজ শ্যামল বাংলাদেশ, সুরক্ষায় নৌবাহিনী
আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশ নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৫। “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” – এই মূল মন্ত্রকে ধারণ করে দেশের বিভিন্ন নৌঘাঁটি ও স্থাপনায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই মহতী উদ্যোগে অংশগ্রহণ করেছে নৌবাহিনীর সকল সদস্য।
মাননীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নিজ হাতে একটি চারা রোপণের মাধ্যমে এই অভিযানের শুভ সূচনা করেন – যা আমাদের দেশ ও সমগ্র বিশ্বের জন্য পরিবেশবান্ধব ভবিষ্যতের প্রতিশ্রুতি।
এই অভিযান শুধুই গাছ লাগানো নয়, বরং এটি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার একটি দায়িত্ব এবং অঙ্গীকার।

যুদ্ধ কিংবা শান্তি, নৌবাহিনী সবসময়ই জাতির প্রয়োজনে পাশে থেকেছে। আসুন, আমরা সবাই মিলেই গড়ে তুলি সবুজ এক বাংলাদেশ।
গাছ লাগাই, ভবিষ্যৎ বাঁচাই।
Leave a Reply