1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

প্লাস্টিক দূষণ আর নয়” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ জুন (মঙ্গলবার) বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।

বুধবার (২৫ জুন) সকাল সা‌ড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এরপর অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে অংশগ্রহণ করেন বিভিন্ন শিল্প-কারখানার প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ, এনজিও ও সুশীল সমাজের সদস্যগণ, পরিবেশবিষয়ক সংগঠন এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন এবং উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ এ.এইচ.এম রাসেদ। সভাপতিত্ব করেন উপপরিচালক এ.এইচ.এম রাসেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন। পরে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পরিবেশ বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও অধিদপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরা হয়। সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত কর্মকান্ড নিয়ে একটি উপস্থাপনা দেন।

সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেন, “পরিবেশ রক্ষা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। এর জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা।”

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের যার যার জায়গা থেকে সক্রিয়ভাবে এগিয়ে আসা দরকার।”

অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন এসডিজি বাস্তবায়নে পরিবেশবান্ধব উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় উপপরিচালক এ.এইচ.এম রাসেদ বলেন, “পরিবেশের আবেদন সার্বজনীন। একে রক্ষা করতে হলে সকলের সম্মিলিত দায়িত্ববোধ জরুরি।” তিনি সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জনে সক্রিয় ভূমিকা রাখার আহŸান জানান।

অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করে পরিবেশবান্ধব এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost