1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

আড়াইহাজারে পাঁচ শতাধিক মানুষকে সেনাবাহিনী বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২২১ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচ শতাধিক মানুষকে সেনাবাহিনী বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

বুধবার (২৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এবং ৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ক্যাম্পেইনটি পরিচালিত হয়।

চিকিৎসা সেবায় অংশ নেন সেনাবাহিনীর চক্ষু বিশেষজ্ঞ ডা. মেজর কানিজ ফাতেমা, মেডিকেল অফিসার ক্যাপ্টেন নিশাত ও ক্যাপ্টেন মুবিন। তাঁরা চক্ষু, সাধারণ চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য উপস্থিত ছিলেন ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন, পিএসসি। এ সময় সেনাবাহিনীর আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ক্যাম্পেইনটি ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

সেনাবাহিনীর এ ধরনের জনসেবামূলক কার্যক্রমে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সেবা গ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost