1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৯৩ বার পঠিত

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সঙ্গে বিশেষ মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম ও মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জেলা সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবির, নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল প্রমুখ।

মতবিনিময়কালে জেলার সামাজিক ও নাগরিক সমস্যা নিয়ে সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। আলোচনার মূল বিষয়গুলো ছিল: মাদক ও কিশোর গ্যাং দমন, সন্ত্রাস-চাঁদাবাজি-দখল প্রতিরোধ, করোনা চিকিৎসায় আইসিইউ ও কিট নিশ্চিত, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও চিকিৎসা ব্যবস্থা, যানজট নিরসনে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ ও ফুটপাত উন্মুক্তকরণ, রাস্তাঘাট সংস্কার, এবং গুম-খুন ও গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার।

মতবিনিময়ের শেষে আগামী ২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের প্রচারপত্র জেলা প্রশাসকের হাতে তুলে দেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost