1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে “বাজারদর” অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮৩ বার পঠিত

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে “বাজারদর” অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উদ্বোধন

আজ ২৩ জুন ২০২৫ তারিখ সোমবার সকাল ১১:০০টায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে (টিসিবি ভবন, লিফট-৭, ১ কারওয়ান বাজার, ঢাকা) ‘বাজারদর’ শীর্ষক মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ণিত অ্যাপসটি উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) জনাব মোহাম্মদ আলীম আখতার খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব আব্দুল জলিল, পরিচালক (অভিযোগ ও তদন্ত) জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) জনাব ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির অধ্যক্ষ জনাব মো: সাখাওয়াত হোসেন, অধিদপ্তরের উপপরিচালক ও সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ‘বাজারদর’ মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এর নির্মাতা ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির শিক্ষার্থী জনাব মো: ইব্রাহিম মোল্লা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

স্বাগত বক্তব্যে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব আব্দুল জলিল অনুষ্ঠানে উপস্থিত সকলকে অধিদপ্তরের পক্ষ থেকে স্বাগত জানান। তিনি বলেন, সঠিক পণ্য সঠিক মূল্যে সঠিক সময়ে ভোক্তার নিকট পৌঁছানোর লক্ষ্যে অধিদপ্তর কাজ করে থাকে। ডিম, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য প্রতিনিয়ত হ্রাস-বৃদ্ধি পায়। এ অ্যাপসের মাধ্যমে সারাদেশে কোন পণ্যের মূল্য কত সে সম্পর্কে ভোক্তাগণ সম্যক ধারণা পাবেন। তিনি এই অ্যাপস ব্যবহার করে ভোক্তা সাধারণকে দ্রব্য মূল্য যাচাই করে পণ্য ক্রয়ের আহ্বান জানান।

অত:পর অ্যাপস নির্মাতা ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির শিক্ষার্থী জনাব মো: ইব্রাহিম মোল্লা ‘বাজারদর’ মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এর সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে অ্যাপসটির বিষয়ে সম্যক ধারণা প্রদান করে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির অধ্যক্ষ জনাব মো: সাখাওয়াত হোসেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি বলেন কোন অর্থের লেনদেন ছাড়া জনবান্ধব এই অ্যাপস এর কার্যক্রম বাস্তবায়ন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের জন্য এক অনন্য নিদর্শন হয়ে থাকবে। ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির পক্ষ থেকে অ্যাপস এর শুরু থেকে যেভাবে সাপোর্ট প্রদান করা হয়েছে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) জনাব মোহাম্মদ আলীম আখতার খান ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির অধ্যক্ষ জনাব মো: সাখাওয়াত হোসেন, অ্যাপস নির্মাতা ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির শিক্ষার্থী জনাব মো: ইব্রাহিম মোল্লা, অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপস্থিত সকলকে অধিদপ্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। নাগরিক বান্ধব সেবা নিশ্চিত করতে আর্থিক সীমাবদ্ধতা, জনবল স্বল্পতা ও কারিগরি সীমাবদ্ধতা সত্তেও এ অধিদপ্তর ভোক্তাস্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে অধিদপ্তরের দাখিলকৃত বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল সফটওয়্যার সমূহের উপস্থাপনা সংক্রান্ত মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী বাজার দর অ্যাপস এর বিষয়ে প্রাথমিক মতামত দেন। এই অ্যাপসটি এটি সহজ, সংক্ষিপ্ত, কার্যকর ও ব্যবহারকারীবান্ধব। অধিদপ্তরের কাজে এই অ্যাপসকে নিবিড় ভাবে সম্পৃক্ত করাই আমাদের পরবর্তী করণীয়। অ্যাপস বাস্তবায়ন, টেকনিক্যাল সহযোগিতা প্রদানসহ টেকসই উন্নয়নের লক্ষ্যে অধিদপ্তর ও ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির শিক্ষার্থী জনাব মো: ইব্রাহিম মোল্লার মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করা হয়। তিনি বলেন বাজার দর সংক্রান্ত আরও অ্যাপস রয়েছে। যার সাথে এই অ্যাপস এর প্রতিযোগিতা নেই এবং এটি পাশাপাশি চলমান থাকবে। তিনি সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপসটি প্রদান করায় অ্যাপস নির্মাতা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি অ্যাপস এর সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
পরিশেষে তিনি ‘বাজারদর’ মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উদ্বোধন করেন।

আফরোজা রহমান
উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার)
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost