
নারায়ণগঞ্জে ২০৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার এর নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের জালকুড়ি এলাকা থেকে ২০৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে জেলা প্রশাসন।
পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ‘মতলব মাহারুফ ষ্টোর’ নামের একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে, জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অ*ভিযানে এসব পলি*থিন জব্দ করা হয়। অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এসব নিষিদ্ধ পণ্যবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে।
Leave a Reply