1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

বন্দর প্রেসক্লাব নির্বাচনে ১৩ পদে ১৯ জন প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

বন্দর প্রেসক্লাব নির্বাচনে ১৩ পদে ১৯ জন প্রার্থী

 

নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাব ২০২৫-২৭ নির্বাচনে ১১ পদে মনোনয়নপত্র ক্রয় ও জমা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ জুন বন্দর প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন কমিশনার কবির হোসেনের নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। বিকাল ৫টায় নির্বাচন পরিচালনা প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র সাংবাদিক রুমন রেজা উপস্থিতিতে নির্বাচন কমিশনার দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মতিউর রহমান, নির্বাচন কমিশনার ও বাংলাদেশ নৌবাহিনী ডর্কইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও নির্বাচন কমিশনার কবির হোসেন মনোনয়ন পত্র বাছাই শেষে ১১ পদে ১৯ জন প্রার্থীর বৈধতা ঘোষণা করেন।

৩১ ভোটের লড়াইয়ে আগামী ২৬জুন নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভাপতি পদে আতাউর রহমান, মহিউদ্দিন সিদ্দিকী, নুরুজ্জামান, সহ-সভাপতি (২জন) পদে মামুন মিয়া, মেহেবুব মিয়া, দীন ইসলাম দীপু, সাধারণ সম্পাদক পদে নাসিরউদ্দিন, জি এম সুমন, মাহফুজুল ইসলাম জাহিদ ও সাংগঠনিক সম্পাদক পদে শাহ জামাল, আমির হোসেন।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সাধারণ সম্পাদক (২জন) পদে মেহেদী হাসান সজীব ও সবুজ মাহমুদ, অর্থ সস্পাদক পদে লতিফ রানা, দপ্তর সম্পাদক পদে মেহেদী হাসান রিপন, প্রচার,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক টুটুল প্রিন্স ও নির্বাহী সদস্য (২জন) পদে শহিদুজ্জামান ফিরোজ ও সরদার মোহাম্মদ আলীম নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost