
গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
আজ ১৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এ অভিযানের আওতায় চানমারী এলাকা থেকে আদমজী ইপিজেড পর্যন্ত সড়কের পাশে দীর্ঘদিন ধরে স্তুপাকারে জমাকৃত বর্জ্যসমূহ অপসারণ করা হয়। উল্লেখ্য, উক্ত স্থানে নিয়মিতভাবে বর্জ্য ফেলার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি পথচারী ও স্থানীয় জনগণের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল।

আজকের এই কার্যক্রমের মাধ্যমে এলাকার পরিবেশ হয়ে ওঠে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত। “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির ধারাবাহিকতায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply