1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিশুখাদ্য উৎপাদন কারখানায় যৌথ বাহিনীর অভিযান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯৩ বার পঠিত

শিশুখাদ্য উৎপাদন কারখানায় যৌথ বাহিনীর অভিযান

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় অনুমোদনহীন শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে লাবনী ফুড অ্যান্ড কনজ্যুমার প্রোডাক্টস নামের একটি কারখানায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর নির্দেশে যৌথ বাহিনী মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে। অভিযানে ভেজাল ও অননুমোদিত পণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার (১৬ জুন) দুপুর ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. আশিকুজ্জামান, সেনাবাহিনী ও ফতুল্লা থানা পুলিশের সদস্যরা।

অভিযানে ম্যাংগো ফ্রুট ড্রিংকস, ম্যাংগো ড্রিংকস, এডিবল জেল, চকলেট ক্রিম বিস্কিট, প্রজাপতি এডিবল জেল, লিচু ড্রিংকসসহ বিপুল পরিমাণ অননুমোদিত শিশুখাদ্য জব্দ করে তা ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন, “অননুমোদিত শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে আমরা যৌথভাবে অভিযান পরিচালনা করেছি। প্রাথমিকভাবে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্য ধ্বংস করা হয়েছে।”

বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. আশিকুজ্জামান জানান, “প্রতিষ্ঠানটি ৭টি ধরনের শিশুখাদ্য উৎপাদন করছে, যার মধ্যে মাত্র ৩টি পণ্যের অনুমোদন রয়েছে, বাকি ৪টি অনুমোদনহীন। এই ধরনের কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।”

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost