1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

মোহাম্মদ জাহিদুল ইসলামের গ্রীন এন্ড ক্লিন ” কর্মসূচির আওতায় সোনারগাঁ উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

মোহাম্মদ জাহিদুল ইসলামের গ্রীন এন্ড ক্লিন ” কর্মসূচির আওতায় সোনারগাঁ উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ

 

১৬ জুন বিকেলে “গ্রীন এন্ড ক্লিন ” কর্মসূচির আওতায় সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মারিখালি ব্রিজের ইউলুপের চারপাশে ময়লার ভাগাড় ও অবৈধভাবে মাঠ দখল করে গড়ে উঠা পরিত্যক্ত প্লাষ্টিক বাছাইয়ের কারখানা উচ্ছেদ করে একটি সুন্দর ও মনোরম পরিবেশের পর্যটন কেন্দ্র গড়ার প্রকল্প উদ্বোধন করা হয়।
প্রথম ধাপে সকল ময়লা অপসারণ করে পরিবেশ যেনো সুন্দর থাকে সেই ব্যবস্থা করা হবে। অচিরেই নদী নাব্যতা ফিরিয়ে দিতে ও ইউনিয়ন পরিষদের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে একটি সুন্দর মিনি পর্যটন কেন্দ্র তৈরি করা হবে। পাশাপাশি সৌন্দর্য্যবর্ধনে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান করা হবে।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন ,সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ,কাঁচপুর সার্কেল সহকারী কমিশনার (ভূমি)সেগুফতা মেহনাজ,পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি সচিব মফিজুর রহমান ও বিডি ক্লিনের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost