1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

মশক নিধন কার্যক্রমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দৃঢ় পদক্ষেপ-জাকির হোসেন সরেজমিনে পরিদর্শন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৩১ বার পঠিত

মশক নিধন কার্যক্রমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দৃঢ় পদক্ষেপ-জাকির হোসেন সরেজমিনে পরিদর্শন

 

অদ্য বেলা ০১:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব জাকির হোসেন নগর অঞ্চলের মশক নিধন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মশক নিধন সুপারভাইজার মোঃ ইদ্রিস মাহমুদ হৃদয় এবং ১৪নং ওয়ার্ডে নিয়োজিত ৫ জন মশক নিধন কর্মী।মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে দেওভোগ জিউস পুকুরে প্রায় ২০০টি ওয়েল বল প্রয়োগ করা হয়। এই পদক্ষেপ ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
সকল নাগরিকের সহযোগিতায় একটি পরিচ্ছন্ন, সুস্থ ও মশকমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।


ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান করেন
প্রিয় ১৪নং ওয়ার্ডবাসী,
মশক নিধন কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত প্রয়োজন। দয়া করে আপনার বাসা-বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, কোথাও পানি জমে থাকতে দেবেন না, এবং নিজ দায়িত্বে মশকনিধনে সহায়তা করুন।

আপনারা সচেতন হলেই আমরা একটি মশকমুক্ত, সুস্থ ও নিরাপদ নগর গড়তে পারব।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost