1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ-৫ আসনে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন মাসুদুজ্জামান মাসুদ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

নারায়ণগঞ্জ-৫ আসনে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন মাসুদুজ্জামান মাসুদ

 

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দানবীর, গরিব ও দুঃখী মানুষের আস্থার স্থান, আলোচিত ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে ১৫ হাজার মানুষকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নজর কেরেছে পুরো নারায়ণগঞ্জবাসীর।

শনিবার দুপুরে শহরের বরফকল মাঠে প্রায় ১৫ হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে ঈদ পুনর্মিলন ও গণভোজের আয়োজন করা হয়। উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন ব্যবসায়ী,নাগরিক কমিটি, সচেতন মহল , সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন পেশাজীবী মানুষ।

অনুষ্ঠানের স্বনামধন্য এই শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী মাসুমুজ্জামান মাসুদ বলেন, আজকে আমার ডাকে নারায়ণগঞ্জ বিএনপি, জামায়াত, হেফাজত, এনসিপি, ইসলামি আন্দোলন, গণসংহতি, সিপিবি, বাসদের নেতাকর্মীরা সহ সকল শ্রেণীর মানুষ এসেছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে নিয়ে অনেকেরি প্রশ্ন আমি বিএনপি করি কিনা। আমি মনে করি আজকে এখানে উপস্থিত হওয়া সর্বস্তরের নেতাকর্মীরাই বলে দিচ্ছে আমি বিএনপি করি। জনগণের জন্য কাজ করতে হলে ক্ষমতার প্রয়োজন হয় না ক্ষমতা ছাড়াই জনগণের জন্য কাজ করা যায়।তা আমি বিগত বছর যাবত করে যাচ্ছি। জনকল্যাণমূলক কাজে আমার কার্যক্রম অব্যাহত থাকবে। এই শহরে চুরি, ছিনতাই, মাদক, যানজট, হকার সহ বড় বড় সমস্যা রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সকল সমস্যার সমাধান করতে চাই।আমার জানামতে বন্দরে কিন্তু ভালো কোন হসপিটাল নেই এবং বন্দরের মানুষ এখন একটি সেতু পায়নি। দেশ স্বাধীনের ৫৪ বছর পরেও উপারের মানুষ নৌকা ব্যবহার করে এপারে আসতে হয়। আপনাদের সহযোগিতা পেলে এই সমস্যা সমাধান করা সম্ভব বলে আমি মনে করি। যারা আমাকে নিয়ে আলোচনা-সমালোচনা করছেন তাদেরকে বলতে চাই যারা আলোচনা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আর যারা সমালোচনা করছেন তাদেরকে বলব এগুলো বাদ দিয়ে দেশের উন্নয়নে নারায়ণগঞ্জের উন্নয়নে সহযোগিতা করুন তাহলে নারায়ণগঞ্জকে বদলে ফেলা যাবে। সুন্দর একটি নারায়ণগঞ্জ-৫ আসন গড়তে পারবো সবার সম্মিলিত সহযোগিতায়। যা বাংলাদেশের ভিতর একটি মডেলে পরিণত করতে পারবো।

এসময় নারায়ণগঞ্জ বিএনপি, জামায়াত, হেফাজত, এনসিপি, ইসলামি আন্দোলন, গণসংহতি, সিপিবি, বাসদের নেতাকর্মীরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost