1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় পরিচ্ছন্ন ও সবুজ রূপগঞ্জ বাস্তবায়ন অব্যাহত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২০১ বার পঠিত

গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় পরিচ্ছন্ন ও সবুজ রূপগঞ্জ বাস্তবায়ন অব্যাহত

 

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল মিঞা এর নির্দেশনা ও অনুপ্রেরণায় গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় রূপগঞ্জ উপজেলাকে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক একটি উপজেলায় রূপান্তরের নিরবিচ্ছিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।বৃক্ষরোপণ কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান,সৌন্দর্যবর্ধন কার্যক্রম।
উপজেলা ভবনের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন
এই উদ্যোগের অংশ হিসেবে উপজেলা ভবনের চারপাশে ও করিডোর জুড়ে শোভাময় ফুল ও পাতাবাহার গাছের টব দিয়ে সাজিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
এই সবুজ আচ্ছাদিত পরিবেশে যারা বিভিন্ন সেবা নিতে উপজেলা অফিসে আসেন, তারা প্রশান্তি ও স্বস্তি অনুভব করবেন।
এটি শুধু একটি অফিস প্রাঙ্গণ নয়—এটি হয়ে উঠেছে প্রকৃতির ছোঁয়ায় স্নিগ্ধ, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং মানসিক প্রশান্তির এক ঠিকানা।

প্রতিটি ফাঁকা জায়গায় শোভা পাচ্ছে টব ভর্তি সবুজ গাছ; যা শুধু দৃষ্টিনন্দন নয়, বরং পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মতও।

আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক রূপগঞ্জ—যেখানে প্রশাসনের প্রতিটি সেবা মানুষ গ্রহণ করবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost