1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির মূল লক্ষ্য পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নারায়ণগঞ্জ গড়ে তোলা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির মূল লক্ষ্য পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নারায়ণগঞ্জ গড়ে তোলা

 

“নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”—এই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হলো এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।

এই কর্মসূচি ছিল “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” উদ্যোগের অংশ, যার মূল লক্ষ্য একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নারায়ণগঞ্জ গড়ে তোলা।

অভিযানের আওতায় চাষারা মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সড়কের উভয় পাশ এবং মাঝের বিভাজক থেকে সব ধরনের ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড অপসারণ করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সক্রিয় সহযোগিতা ও পুলিশের উপস্থিতিতে পরিচালিত এই অভিযান ছিল অত্যন্ত সুচারু ও সফল। এতে মোট ১ (এক) ট্রাক পরিমাণ অবাঞ্ছিত ব্যানার ও সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।

এই কার্যক্রম পরিচালিত হয়েছে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সরাসরি নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারিক আল তাওহীদ-এর নেতৃত্বে।

এ ধরনের উদ্যোগ নারায়ণগঞ্জকে শুধু পরিচ্ছন্ন শহর হিসেবেই নয়, একটি সচেতন ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসনের এ প্রচেষ্টা শহরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধ জাগিয়ে তুলবে বলে বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost