1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক, ধারালো অস্ত্র ও ২৫টি মোবাইলসহ ২ জনকে আটক

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৯৫ বার পঠিত

যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক, ধারালো অস্ত্র ও ২৫টি মোবাইলসহ ২ জনকে আটক

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ রসুলবাগ এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী গাজীর বাড়িতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দিবাগত গভীর রাতে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন—মাদক ব্যবসায়ী মৃত আব্দুল সামাদ মিয়ার পুত্র গাজীর মেয়ে লিজা (২৩) ও ভাতিজা বাবু (৩৬)।

বুধবার (১১ জুন) যৌথবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ৫০০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন, বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র ও ২৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক, ধারালো অস্ত্র ও ২৫টি মোবাইলসহ ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost