
ঈদযাত্রা নির্বিঘ্ন ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা
আজ ০৪ জুলাই ২০২৫ খ্রি. তারিখে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সায়মা রাইয়ান-এর নেতৃত্বে আসন্ন ঈদযাত্রা এবং নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড মোড় এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ বিআরটিএ-এর সার্বিক সহযোগিতায় পরিচালিত এই মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইনের ধারা ৬৬, ৮০, ৯২(১), ৯৯ অনুযায়ী মোট ৭টি অভিযোগ গঠন করা হয়।
প্রধানত হেলমেট পরিধান না করা, লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেনের অনুপস্থিতি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ৭,৩০০/- (সাত হাজার তিনশত) টাকা অর্থদণ্ড তৎক্ষণাৎ আদায় করা হয়।
অভিযানকালে চালক, পরিবহন মালিক, ও টিকিট কাউন্টার সংশ্লিষ্টদের আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয় এবং সচেতন করা হয় যে, যাত্রীসেবা যেন নিয়ম ও নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ থাকে।
Leave a Reply