1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ : জনভোগান্তি থেকে মুক্তির জন্য কাজ করা হচ্ছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৯৯ বার পঠিত

জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ।জনভোগান্তি থেকে মুক্তির জন্য কাজ করা হচ্ছে

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তরকে কঠোর নির্দেশনা দিয়েছেন খুব দ্রুত গণভোগান্তি মূলক কর্মকাণ্ড থেকে মুক্ত করতে। নারায়ণগঞ্জ জেলার খালগুলিকে দখলমুক্ত করে ও পরিষ্কার করে পানি নিষ্কাশনের উপযোগী করে তোলার জন্য। যাতে কোথাও কোন প্রকার পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি করতে না পারে। তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট দপ্তর গুলিকে। খালগুলি দখল মুক্ত ও পরিষ্কারের পাশাপাশি প্রয়োজনে রাস্তা উচুকরণ সহ ড্রেনেজ ব্যবস্থা উন্নতি করনের নির্দেশও দিয়েছেন। জনগণকে জনভোগান্তি মূলক ঘটনা থেকে মুক্ত করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে এনায়েতনগর-কাশীপুর কল্যানী খালের (মরা খাল নামে পরিচিত) আশেপাশের মুসলিম নগরসহ অন্যান্য এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর এর নির্দেশনায় এনায়েতনগর ইউনিয়ন পরিষদ থেকে পাম্প মেশিনের ব্যবস্থা করেও পানি নিষ্কাশন করা সম্ভব না হওয়ায় এবার ঈদ পূর্ববর্তী সময়ে জরুরিভিত্তিতে ভেকু দিয়ে কল্যানী খালের মুখগুলো পরিষ্কার করে খুলে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। না হলে অত্র এলাকার হাজার হাজার পানিবন্দী মানুষ ঈদ করতে পারবেন না।
এই বিষয়টি মাথায় রেখে গতকাল ৪ জুন উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর এর উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় নিম্নোক্ত এলাকায় পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়া হয়েছে।
১. কাশীপুর ইউনিয়নের অংশ:
কল্যানী/কাইল্লানী/মরা খাল নামে পরিচিত এই খালের মিষ্টির দোকান থেকে দেওয়ানবাড়ি পর্যন্ত এই খালের উভয় দিকের মুখগুলো খুলে দিয়ে পানি নামার ব্যবস্থা করা, যাতে মুসলিমনগরের জলাবদ্ধতা নিরসন হয়।
২. এনায়েতনগর ইউনিয়নের অংশ:কল্যানী/কাইল্লানী/মরা খাল নামে পরিচিত এই খালের শাহী মসজিদ এর পিছনে খালের মুখ খুলে দিলে নয়াবাজার এলাকার পানি নেমে যাবে।পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ দ্রুততম সময়ে সাড়া দেয়ার জন্য।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost