1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সোনারগাঁ উপজেলায় শব্দ দূষণবিরোধী অভিযানে ৪টি যানবাহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৩ বার পঠিত

সোনারগাঁ উপজেলায় শব্দ দূষণবিরোধী অভিযানে ৪টি যানবাহনকে জরিমানা

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার কঠোর নির্দেশনায় সোনারগাঁ উপজেলায় শব্দ দূষণবিরোধী অভিযান পরিচালনা করে ৪টি যানবাহন থেকে মোট ৩,৫০০ টাকা জরিমানা আদায় এবং ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ এবং কাঁচপুর রাজস্ব সার্কেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ। অভিযানে সোনারগাঁ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
দুই দফায় পরিচালিত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন ও মো. রাসেল মাহমুদ।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী এবং শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost