1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

ফতুল্লার গুরুত্বপূর্ণ পাঁচটি খাল আগে পরিস্কার করার উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ–মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১০৭ বার পঠিত

জনভোগান্তি লাগবে ফতুল্লার গুরুত্বপূর্ণ পাঁচটি খাল আগে পরিস্কার করার উদ্যোগ –মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

 

প্রতিবছর বৃষ্টির মৌসুম শুরুর আগেই জলাবদ্ধতা নিরসনের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ফতুল্লার নিষ্কাশন খালগুলো সংস্কার করা হয়।

কিন্তু এ বছর প্রশাসনের উদাসীনতায় বর্ষাকাল আসার আগে থেকেই ফতুল্লার নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শুধু তাই খোদ সদর উপজেলা পরিষদের চারপাশের রাস্তাঘাতই ময়লা পানিতে ডুবে আছে।

কারণ উপজেলা পরিষদের পাশের খালগুলো পলি জমে ভরাট হয়ে আছে- অথচ নির্বিকার বসে আছেন সদরের ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ও প্রকল্প পরিচালক।

এসব খাল ভরাট হয়ে পড়ায় আশপাশের এলাকায় ঘরবাড়ি থেকে পয়োবর্জ্য পর্যন্ত এখন খালে এসে পড়তে পারছে না। এসব নোংরা পানি এখন এলাকার রাস্তাঘাটে জমে ভয়ানক বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাইনবোর্ড থেকে শুরু করে শিবু মার্কেট পর্যন্ত লিংক রোডটির দুই পাশ ও ডিএনডির খাল এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে।

অথচ প্রশাসনের এ নিয়ে কোন মাথা ব্যথা নেই। ইউএনও জানেনই না একাজ তার দায়িত্বের মধ্যে পড়ে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে দ্রুত নিস্কাশন খাল সংস্কারের দাবিতে সদর উপজেলার আশপাশ এলাকার মানুষ রোববার উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন।

বিক্ষোভ সমাবেশে এলাকার লোকজন, সদর থানার ইউএনও জাফর সাদিকের বিরুদ্ধে খাল সংস্কারের ব্যাপারে চরম উদাসীনতার অভিযোগ করেন। বিক্ষোভ শেষে উপজেলা পরিষদের আশপাশের লোকজন ইউএনওর কার্যালয়ে গেলেও তার সঙ্গে দেখা করতে পারেননি তারা। তার পিএস জানিয়েছেন, ইউএনও ‘স্যার’ এখন গরুরহাটের ইজারা নিয়ে ব্যস্ত।

সদরের ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেছেন এলাকাবাসী। উপজেলা পরিষদের গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, তিনি (ইউএনও) যে জনগণের সেবক সে কথা ভুলে গিয়ে এখানে তিনি নিজেকে রাজা হিসেবে জাহিরে ব্যস্ত। স্থানীয় লোকজন কোন সমস্যা নিয়ে তার কাছে গেলে তিনি বিরক্ত হন। এলাকাবাসী এ ঘটনায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এলাকাবাসী এবং দ্রুত ফতুল্লার গুরুত্বপূর্ণ খালগুলোর তলানিতে জমে থাকা পলি ও ময়লা আবর্জনা সরিয়ে জলাবদ্ধতা দূর করার দাবি জানান। ঘটনাটি দেশের গুরুত্বপূর্ণ এ নারায়ণগঞ্জ জেলার একজন চৌকস, মেধাবী বিচক্ষণ মানবদরদী জনকল্যাণমুখী ও জনগণের সুখে ও দুখে নিবেদিত প্রাণ জেলা প্রশাসকের দৃষ্টিতে আসলে সাথে সাথে নির্দেশনা দেন দ্রুত জনদুর্ভোগ লাগবের জন্য।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ফতুল্লার গুরুত্বপূর্ণ পাঁচটি খাল খুব দ্রুত পরিস্কার করার উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। খুব শীঘ্রই জনগণ এর সুফল ভোগ করবেন আশা করি।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost