1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

ডিসির কাছে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ফতুল্লার স্থানীয় বাসিন্দারা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৮২ বার পঠিত

ডিসির কাছে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ফতুল্লার স্থানীয় বাসিন্দারা

 

নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর, নবীনগর, শাসনগাঁও ও পশ্চিম মাসদাইর এলাকার জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (১ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে ডা. আবুল হোসেন বলেন, ফতুল্লা শিল্পাঞ্চলে জনসংখ্যা বাড়লেও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হয়নি। খালগুলো দখলের ফলে এলাকাবাসী বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধতায় ভোগে। এতে করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। মসজিদে যাওয়া ও শিক্ষার্থীদের স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়েছে। আব্দুল মোমিন বলেন, খাল দখলের কারণে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। বর্ষা মৌসুমে অবস্থার আরও অবনতি ঘটে। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম স্বপন, ইঞ্জিনিয়ার মো. সোহেল, এডভোকেট মাসুদ পারভেজ, অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ রাসেল, হোসেন সরকার, আলী আহমদ, আমিনুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost