1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

ডিএনডির ৩০ লাখ মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধানে গিয়াসউদ্দিনের আ‌বেদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৯০ বার পঠিত

ডিএনডির ৩০ লাখ মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার দ্রুত  সমাধানে গিয়াসউদ্দিনের আ‌বেদন

(ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) বাঁধ প্রকল্পের অভ্যন্তরে বসবাসরত প্রায় ৩০ লাখ মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধানে জরুরি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।
২৫ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর পাঠানো এক লিখিত আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা এবং ঢাকা মহানগরের অংশবিশেষ নিয়ে গঠিত ডিএনডি প্রকল্পে প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়, যা জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে।
সাবেক এমপি জানান, গত বছরের ১ অক্টোবর একই দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও আজ পর্যন্ত কোনো সরকারি উদ্যোগ দৃশ্যমান নয়। এবছর বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
তিনি বলেন, “ডিএনডি এলাকার জনগণ বছরের পর বছর জলাবদ্ধতার যন্ত্রণা ভোগ করছে। এটা কোনো একদিনের সমস্যা নয়। সরকার যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে এ দুর্ভোগ আরও দীর্ঘস্থায়ী হবে।”
আবেদনপত্রের সঙ্গে পূর্বের আবেদনপত্র সংযুক্ত করে বিষয়টির গুরুত্ব পুনর্ব্যক্ত করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। একই সঙ্গে অনুলিপি প্রেরণ করা হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার দপ্তরে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost