
আজ উপজেলা প্রশাসনের আয়োজনে “বাংলাদেশের পেশাজীবী প্রান্তিক জনগোষ্ঠীর জীবন উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)”–এর অবহিতকরণ সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার যে বাস্তবমুখী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে, তা এই প্রকল্পের মাধ্যমে আরও শক্তিশালী ভিত্তি পাবে। এই উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলস্রোতে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে।”
সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী এবং পেশাজীবী প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, আয়বর্ধক কর্মকাণ্ড এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হয়।
উপজেলা প্রশাসন এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে টেকসই পরিবর্তন আনয়নে বদ্ধপরিকর।
Leave a Reply