1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

চারটি ইভেন্টে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ কলেজে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২০৮ বার পঠিত

চারটি ইভেন্টে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ কলেজে

 

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর বিভাগীয় পর্যায়ের ৭ টি ইভেন্টের মধ্যে চারটি ইভেন্টে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ কলেজে শিক্ষার্থীরা।
বুধবার (২৮ মে) তেজগাঁও কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর এ এস এম আমানুল্লাহ।
নারায়ণগঞ্জ কলেজে শিক্ষার্থীদের মধ্যে নৃত্যে -পুস্পিতা সাহা প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। রবীন্দ্র সংগীতে হুমাইয়া জাহান ছোঁয়া ও লোকগীতিতে উজ্জ্বল রায় পার্থ দ্বিতীয় স্থান অধিকার করেছে। সৃজনশীল দলীয় নৃত্যে পুস্পিতা ও তার দল তৃতীয় হয়েছে। বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost