1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৩৭ বার পঠিত

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের বক্তব্য

 

সম্মানিত উপজেলাবাসী, আসসালামু আলাইকুম,
আমি ফারজানা রহমান উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সোনারগাঁ উপজেলায় যোগদানের শুরু থেকেই উপজেলাবাসীর কল্যাণে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আমার উপজেলাবাসী যাতে সকল দপ্তর থেকেই হয়রানিমুক্ত কাঙ্খিত সেবা গ্রহণ করতে পারে সে লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করছি যার ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে সেবাগ্রহীতাদের জন্য অপেক্ষমান কক্ষ “ক্ষণিকালয়” স্হাপন, জন্ম-মৃতু্য সংশোধনের জন্য প্রতি বুধবার গণশুনানি গ্রহণ, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প গ্রহণ, যানজট নিরসনে সর্বাত্মকভাবে বিভিন্ন ব্যবস্হা গ্রহণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণসহ বিবিধ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছি।আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলাবাসীর প্রতি যারা আমার সকল উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করছেন।
বিভিন্ন পদক্ষেপ এর অংশ হিসেবে এ পর্যায়ে আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সোনারগাঁ উপজেলার ভূমি সেবার মানোন্নয়নে এবং ভূমি সেবা সহজীকরণসহ তড়িৎ সেবা প্রদানের লক্ষ্যে ও দালালের দৌরাত্ম প্রতিরোধে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে উপজেলা ভূমি অফিস, সোনারগাঁ ও কাঁচপুর রাজস্ব সার্কেলের টিমের উপস্থিতির মাধ্যমে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটরিয়ামে গণশুনানি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আগামীকাল মে মাসের শেষ বৃহস্পতিবার হিসেবে ভূমি সংক্রান্ত গণশুনানির শুভ উদ্বোধনসহ গণশুনানির কার্যক্রম অনুষ্ঠিত হবে।আপনাদের ভূমি সংক্রান্ত যে কোন সমস্যায় চলে আসুন গণশুনানি অনুষ্ঠানে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost