1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সদর উপজেলায় শব্দ দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৮২ বার পঠিত

সদর উপজেলায় শব্দ দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

 

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৭ মে) পরিচালিত এ অভিযানে উচ্চ শব্দ উৎপন্নকারী ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট তেরো হাজার টাকা জরিমানা আদায় এবং হর্ণ মেশিন জব্দ করা হয়।
এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।
অভিযানে ধরা পড়া যানবাহনগুলো শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘন করেছে। ফলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারায় এ জরিমানা ও হর্ণ জব্দের ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও যানবাহনের বিরুদ্ধেও শিগগিরই আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost