1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

মীর জুমলা সড়কে যানজট নিরসন ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৮৯ বার পঠিত

মীর জুমলা সড়কে যানজট নিরসন ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান

 

গতকাল ২৬মে ২০২৫ খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম-এর নেতৃত্বে মীর জুমলা সড়কে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মূল উদ্দেশ্য ছিল যানজট নিরসন ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে রাস্তাঘাট ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ সবজি বাজার ও দোকানপাট অপসারণ। মোবাইল কোর্ট পরিচালনাকালে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা ও বাজার সরিয়ে ফেলা হয়।

এ সময় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর অধীনে ২টি পৃথক মামলায় সর্বমোট ৩,০০০/- (তিন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

এছাড়াও, পার্কিং সমস্যা নিরসনে বিশেষ উদ্যোগ হিসেবে চাষাড়াস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও গ্র্যান্ড হলের কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পর উভয় প্রতিষ্ঠান পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ ও ‘নো পার্কিং’ সাইনবোর্ড স্থাপন করার বিষয়ে সম্মতি প্রদান করে। পপুলার কর্তৃপক্ষ ৪ জন নিরাপত্তা কর্মী নিয়োগে সম্মত হয় এবং গ্র্যান্ড হল কর্তৃপক্ষ ২ জন নিরাপত্তা কর্মী ও সাইনবোর্ড স্থাপন করবে।

জেলা প্রশাসনের এ কার্যক্রম জনস্বার্থে চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost