
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনায় সোনারগাঁয়ে কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ তারেকের সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোসা: সেলিনা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলার অতিরিক্ত উপপরিচালক বলেন, আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে, এখন প্রয়োজন নিরাপদ খাদ্য উৎপাদন।
Leave a Reply