1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

কৃষি মন্ত্রণালয়ে “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” বিষয়ক কর্মশালা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২০৪ বার পঠিত

কৃষি মন্ত্রণালয়ে “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আজ রবিবার, ২৫ মে, ২০২৫ খ্রি. বাংলাদেশ সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” শীর্ষক এক কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সচিব, কৃষি মন্ত্রণালয়। কর্মশালায় উপস্থিত ছিলেন আবু জুবাইর হোসেন বাবলু, অতিরিক্ত সচিব (গবেষণা), কৃষি মন্ত্রণালয়, রেহেনা আকতার, নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বারটান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তাসনীমা মাহজাবীন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান ও প্রকল্প ব্যবস্থাপক, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প।

কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। তারা ফলিত পুষ্টির গুরুত্ব, নিরাপদ ও পরিমিত খাদ্যাভ্যাস, এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বারটানের এই উদ্যোগের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ ফলিত পুষ্টি বিষয়ক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে আরও সচেতন হবেন বলে আশা করা যায়।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost