1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৯২ বার পঠিত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জয়ন্তী উৎসব

 

রবীন্দ্রনাথ ও বাংলাদেশ ২০২৪ এর গনঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার এ শ্লোগানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মে রবিবার সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমি হলরুমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি: হিসেবে উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সরকারি পুলিশ তারিক আল মেহেদী , নারায়ণগঞ্জ সিভিল সার্জন- ডাঃ এ এফ এম মুশিউর রহমান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণগঞ্জ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া বলেন আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের দুইজন দিকপাল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি তার রচনার সমস্ত অঙ্গনে উপন্যাস ছোট গল্প গান কবিতা এমন কোন অঙ্গন নাই যেখানে তার পদদলি পরে নাই। বিশেষ করে আমরা যখন ছোট গল্পের দিকে দেখি তাহলে আমরা কিন্তু অবাক হয়ে যাই একজন মানুষের পক্ষে এই পরিমাণের লেখা কিভাবে সম্ভব। বাংলা সাহিত্য কে তিনি শুধু বাংলায় নয় বিশ্ব দরবারে পরিচিত করেছেন। আমরা জানি গীতাঞ্জলি লেখার মাধ্যমে তিনি বাংলা সাহিত্য কে বিশ্ব দরবারে পরিচিত করেছেন। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলা সাহিত্য অবশ্যই তার কাছে ঋণী। আর কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি। তিনি জীবনে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এত কষ্টের মধ্যে দিয়ে এত সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা তার কাছেও ঋণী। তাদের ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাদের বই পড়ে জ্ঞান সংগ্রহের জন্য উৎসাহ প্রদান করতে হবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost