1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

কুতুবপুরের রাস্তাগুলোর বেহাল দশা,ভোগান্তিতে লক্ষ লক্ষ মানুষ : জেলা প্রশাসকের সূদৃষ্টি কামনা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

কুতুবপুরের রাস্তাগুলোর বেহাল দশা,ভোগান্তিতে লক্ষ লক্ষ মানুষ : জেলা প্রশাসকের সূদৃষ্টি কামনা

 

সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় নারায়ণগঞ্জের সদর উপজেলার জালকুড়ি-পাগলার সড়কটি। অল্প বৃষ্টির ফলে সাড়ে নয় কিলোমিটারের রাস্তার বেশিরভাগই খানা-খন্দে ভরা। চলাচলের পুরোপুরি অনুপযোগী এই রাস্তাটি।তাই বৃহত্তর এলাকাবাসী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার লিস্টি আকর্ষণ করছেন। যাতে দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করে দেন।

রবিবার (২৫ মে) সরেজমিনে দেখা যায়, সাড়ে ৯ কিলোমিটার রাস্তার বেশিরভাগই খানা-খন্দে ভরে গেছে। অনেক জায়গার বড় বড় গর্ত হয়ে মাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে কাদার ভাগাড়ে পরিণত হয়েছে।
খানা-খন্দের মধ্যেই চলছে অটোরিকশা,ট্রাক,বিভিন্ন যানবাহন সহ লক্ষ লক্ষ মানুষ।

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদটি ১৯৩০ সালে স্থাপিত হয়। ৯ টি ওয়ার্ডের সমন্বয়ে মোট ১৪.৭৬ বর্গকিমিটে (৫.৭০ বর্গমাইল) কাগজ কলমে ৩,৫০,১১৯ জন জনসংখ্যার বসবাস। প্রকৃতপক্ষে জনসংখ্যার বসবাস প্রায় ৮/১০ লক্ষ।

স্থানীয়দের অভিযোগ,নারায়ণগঞ্জ সদর উপজেলার দ্বিতীয় বৃহৎ
ইউনিয়ন কুতুবপুর। ২৯ টি গ্রামের মানুষ রাজধানী ঢাকা কিংবা নারায়ণগঞ্জ যাওয়ায় অন্যতম প্রধান সড়ক জালকুঁড়ি-পাগলা রাস্তা। ফলে চাকুরিজীবী থেকে শুরু করে কলেজ স্কুলগামী সবাই এ রাস্তা দিয়ে যাতায়াত করে। প্রতিদিন এ সড়কে হাজার হাজার যানবাহন চলাচল করে। রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিনই ঘটে মারাত্মক সব দূর্ঘটনা।

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদ একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ। অত্র ইউনিয়নে সরকারী- বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়,উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ডিগ্রী কলেজ,মাদ্রাসা,কিন্ডার গার্টেন এবং মসজিদ,মন্দির, গীর্জা, খেলার মাঠ,বৈদ্যুতিক পাওয়ার হাউস,নৌ-বাহিনী ঘাটি,সেনাক্যাম্প, সরকারী-বেসরকারী অফিস, পার্ক, আন্তর্জাতিক মানের ষ্টেডিয়াম বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে।সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করলেও অবকাঠামো উন্নয়ন একেবারে নাই বললেই চলে। নারায়ণগঞ্জ জেলার শেষ সীমানা এবং ঢাকার জেলার শেষ সীমানা হওয়াতে পুরোপুরি চরম অবহেলিত অত্র ইউনিয়ন টি। রাজনৈতিক যোগ-বিয়োগের হিসাবে কুতুবপুর ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের প্রশ্ন আসলেই বাজেট শেষ কিংবা বাজেট বরাদ্দ নাই বলে জনপ্রতিনিধিরা সাধারণ জনগণ কে বরাবরই হতাশ করেন।

কুতুবপুর ইউনিয়ের বিভিন্ন সামাজিক সংগঠন ও জনগণ সবাই মিলে একাধিকবার স্থানীয় ডিসি, এমপি,এলজি আর ডি, ইউএনও, চেয়ারম্যান-মেম্বারের কাছে রাস্তাটি সংস্কারকরণের জন্য দাবি জানিয়েছেন,মানববন্ধন করেছেন, স্মারকলিপি প্রদান করেছেন। প্রতিবারই আশ্বস্ত করেছেন উপরের মহল,প্রকৃতপক্ষে কেউ কথা রাখেন নি,কোনো কাজ করেননি,

পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা রহমান বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় যাতায়াত করে। বিপদ মাথায় নিয়ে তাদের চলতে হয়। প্রায় সময়ই অটোরিকশার যাত্রীরা দুর্ঘটনা হয় এ রাস্তাতে।

নয়ামাটি এলাকার বাসিন্দা আলোর সন্ধানে ছাত্র ও যুব সংগঠন এর সভাপতি বলেন,প্রতিদিনই আমাদের এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বৃষ্টিতে রাস্তাটি একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শীতকালেও পাগলা স্কুল ও নয়ামাটি মন্দিরের সামনে পানি জমে থাকে। যারাই ক্ষমতায় আসে লুটেপুটে খাওয়ার ধান্দায় আসে। আমরা স্থানীয় সরকারের কাছে অনুরোধ করছি,দ্রুত এ রাস্তা মেরামত করার ব্যবস্থা করুন নতুবা জনগণ আপনাদের বিরুদ্ধে দাড়াতে বাঁধ্য হবে।

সামাজিক সংগঠন প্রগতি ছাত্র ও যুব সংসদ এর সভাপতি মোঃ আমির হোসেন লিটন বলেন, নারায়ণগঞ্জ সদরের মধ্যে মনে হয় এতো খারাপ রাস্তা আর নেই। যথাযথ কর্তৃপক্ষ এ রাস্তাটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করে দেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাফর সাদিক চৌধুরী বলেন,আমি বিভিন্ন মাধ্যম হতে এ রাস্তা সম্পের্কে অবগত হয়েছি। রাস্তাটি এলজিআরডির। এ বিষয়ে উপজেলা মিটিংয়ে বসে আলোচনা করে ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost