1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে তাঁতীদলের কর্মী সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

 

নির্বাচন না দিলে দেশবাসী আবারও গর্জে উঠবে

— তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, ‘অচিরেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে আবারও দেশবাসী গর্জে উঠবে। আর এর ভয়ংকর পরিণতি থেকে আপনারা কেউ রেহাই পাবেন না। মানুষের এই জাগরণ কোনো শক্তি আটকিয়ে রাখতে পারবে না।’

শনিবার (২৪ মে) বিকেলে নারায়ণগঞ্জ স্টেডিয়াম এলাকায় নারায়ণগঞ্জ জেলা তাঁতী দল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ আরও বলেন, ‘দেশনায়ক তারেক রহমান আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়ে বলেছেন, সারা দেশের আনাচে-কানাচে তাঁতী দলের নেতা-কর্মীদের নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের মূল লক্ষ্য হলো ৩১ দফা দাবি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমি সমর্থকদের জাগরণ দেখেছি।
তাঁরা আমাকে বলেছেন, বর্তমান সরকারকে আর সময় দেওয়া যাবে না। তাঁদের দাবি, অচিরেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনে তাঁরা পুরোপুরি শরিক হবেন।

নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি মোস্তাফিজুর রহমান (শুক্কুর মাহমুদ) এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল ও সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক বাশারুল আলম কামাল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রনিসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost