
জেলা প্রশাসকের নির্দেশে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড করা হয়েছে।
আজ ২৪ মে ২০২৫ তারিখে, নারায়ণগঞ্জ জেলার মীর জুমলা বাজারে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুসারে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায় যে, কয়েকজন ব্যবসায়ী কৃষিপণ্য বিক্রির জন্য নির্ধারিত লাইসেন্স গ্রহণ করেননি, মূল্য তালিকা প্রদর্শন করেননি এবং কাঁচা রশিদ ব্যবহার করেননি। এসব কারণে ৪ (চার) টি পৃথক মামলায় মোট ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এই মোবাইল কোর্ট নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাহিদ নিয়াজ শিশির-এর নেতৃত্বে পরিচালিত হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Leave a Reply