1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

রাষ্ট্রের সম্পদ ও অর্থ যেন অপচয় বা অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে– ডিসি জাহিদুল ইসলাম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৪১ বার পঠিত

 

নারায়ণগঞ্জ জেলা পরিষদের আওতাধীন নতুন ঠিকাদারদের লাইসেন্স প্রদান করেছেন ।
বুধবার (২১ মে) সকালে জেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে দেশটাকে যদি সবাই ভালোবাসি তাহলে দেশের উন্নয়ন সম্ভব। আপনারা যারা আছেন তারা যদি নিজেদের অবস্থান সঠিক রাখেন তাহলে আগামী প্রজন্ম আপনাকে অনুসরণ করবে। আপনার কর্মই আপনাকে সবার মাঝে বাঁচিয়ে রাখবে। পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আমাদের রাষ্ট্রের যে সীমিত সম্পদ সেটা কাজে লাগাতে হবে। এ সম্পদ ও অর্থ যেন অপচয় বা অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারন এ অর্থ আপনার, আমার। শুধু যদি নিজেরটা ভাবি তাহলে হবেনা। সকলকে নিয়ে ভাবতে হবে। অন্যরা আমাদেরকে দিকনির্দেশনা দিবে সেটা চাইনা। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। আমরা যে স্বপ্ন দেখি সেটা আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে। কাজ করার সময় সে সমস্যাই আসুক সেটা প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাজের গুনগত মান ঠিক রাখতে হবে। দায়িত্ব আমাদের সকলের, কারো একার দায়িত্ব না। পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য প্রত্যকের গাছ লাগানো উচিত।
তিনি আরও বলেন, আজকে আমরা মাদক নিয়ে সংকিত, চারদিকে মাদকের ছড়াছড়ি। মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। যদি মনে করেন আমি আমার জীবন পার করলাম তাহলে ভুল হবে। কারন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ্য রাখতে হলে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। আমরা যে ভালো কাজগুলো করবো তাতে আপনারা পাশে থাকবেন। তাহলেই একটি গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারবো।অনুষ্ঠানের শেষে বৃক্ষরোপণ করে সমাপ্তি ঘোষনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সিইও হোসনে আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ৷

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost