
একটি বিশেষ বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার পরিচয়ে ০১৭৯৩৫৮১৫৮৫ এই মোবাইল নাম্বার থেকে একটি প্রতারক চক্র সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসার সুপারকে ফোন দিয়ে টাকা দাবী করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। সকলকে কোন ধরণের লেনদেন না করার জন্য এবং এ বিষয়ে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। ধন্যবাদ।
উপজেলা নির্বাহী অফিসার
নারায়ণগঞ্জ সদর
Leave a Reply