
শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ও পাঠমুখী করতে এবং শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয় বিষয়ক কর্মশালা
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এর নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় “শুধু ফলাফলমুখী শিক্ষা নয়, মানবিক গুণাবলী বিকাশেও শিক্ষা চাই” স্লোগানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ও পাঠমুখী করতে এবং শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয় বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে সোমবার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর গবেষণা কর্মকর্তা জনাব নুরুন্নেসা সুলতানা।

এতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সাদিয়া আক্তার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সুরাইয়া আশরাফীও বক্তব্য রাখেন। কর্মশালায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সকল মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজের অধ্যক্ষগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার যথাযথ পরিবেশ সৃষ্টি, আদর্শ শিক্ষক ও শিক্ষার্থী তৈরিতে বাঁধা ও তা থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে কর্মশালায় গ্রুপ ওয়ার্ক ও প্রেজেন্টেশন নেয়া হয়।
Leave a Reply