1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

না.গঞ্জে সেমাই কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩১৩ বার পঠিত

 

নারায়ণগঞ্জে সেমাই প্রস্তুতকারী কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২০ মে) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে একটি সেমাই প্রস্তুতকারী কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবির-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানকালে কারখানাটিতে খাদ্য প্রক্রিয়াকরণে অপরিচ্ছন্ন ও অনুপযুক্ত পরিবেশ, বৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা দেখা দেওয়ায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৯-এর ৪৩ ধারা অনুযায়ী ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও সঙ্গে সঙ্গে আদায় করা হয়।

এ অভিযান নাগরিকদের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতকরণে জেলা প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost