1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

আদালত পাড়ায় ৬টি থানার প্রায়ই ৯২ লক্ষ টাকার জব্দকৃত বিভিন্ন মাদক ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭৫ বার পঠিত

 

 

নারায়ণগঞ্জ জেলার আদালত পাড়ায় ৬টি থানার প্রায়ই ৯২লক্ষ ৪২ হাজার সাতশত টাকার জব্দকৃত বিভিন্ন মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত আলামত গুলো ছিলো- গাজাঁ, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও চোলাই মদ ।
বুধবার (১৪ মে ) বিকেলে আদালত প্রাঙ্গণে এ মাদক দ্রব্য ধ্বংস করা হয়। সে সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী, মোহাম্মদ শামছুর রহমান, মো. বেলায়েত হোসেন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইমানাহ আক্তার মনি।
এ বিষয়ে আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের কর্মকর্তা এস আই নির্মল কুমার দাস জানান, নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ আদালতের ৪ জন ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জ এ ৬টি থানা মোট ৩৪ টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত মাদক হলো ৩৭ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ২৭,৭৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৩ বোতল ফেনসিডিল ও ৯ লিটার চোলাই মদ । যা চার জন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদক ধ্বংসকরণ চুল্লীতে পোড়ানো হয়েছে । এসময় মাদক ধ্বংস কমিটিকে সার্বিক সহযোগিতা করেন নারাযনগঞ্জ সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর মোঃ কাইউম খান ও মালখানা অফিসার এসআই নির্মল কুমার দাস।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost