1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে বাংলাদেশ-কানাডার আলোচনা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৭৪ বার পঠিত

বাংলাদেশ ও কানাডার মধ্যে শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে সংলাপ শুরুর সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়েছে। এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে সহায়ক হবে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে কানাডার ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বাণিজ্য প্রতিনিধি পল থপিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়েও বৈঠকে বিশদ আলোচনা হয়।

কানাডার একটি ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পল। বৈঠকে ছিলেন- গিলডান, ব্ল্যাকবেরি, অ্যাডভানটেক, বেল হেলিকপ্টার, জেসিএম পাওয়ার এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশি পণ্যের জন্য কানাডার শুল্কমুক্ত কোটা সুবিধার প্রশংসা করেন পররাষ্ট্র সচিব। এছাড়াও চলমান বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি (এফআইপিএ) নিয়ে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সরকারের বহুমাত্রিক অর্থনৈতিক সংস্কারের দিকটি তুলে ধরে তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস, প্রকৌশল খাত এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ আহ্বান করেন তিনি।

অন্যদিকে বাংলাদেশে কানাডিয়ান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে জানিয়ে সরকার ঘোষিত সংস্কারগুলোর প্রশংসা করেন পল থপিল। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর।

দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ তিনশ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ায় সন্তোষ জানায় উভয় দেশ। এ প্রসঙ্গে পল বলেন, ‘এফআইপিএ চুক্তি বাস্তবায়িত হলে তার দেশের বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে।’

কানাডায় বাংলাদেশি কমিউনিটির উদ্যমী ভূমিকার প্রশংসা করেন পল।

বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার শিক্ষা ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র সচিব। রোহিঙ্গাদের জন্য কানাডার চলমান মানবিক সহায়তার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা চান।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost