
মহান মে দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৪:০০ঘটিকার সময় সোনারগাঁ রয়েল রিসোর্ট হলরুমে “শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষা নিশ্চিতে করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় স্থানীয় শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর চেয়ারম্যান লন্ডন প্রবাসী মোঃ আতাউর রহমান অনলাইন লাইভে বলেন,“শ্রমিকদের অধিকার রক্ষা না করে কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাঁদের ঘামে গড়া অর্থনীতির ভীতকে শক্তিশালী করতে হলে সবার আগে প্রয়োজন নিরাপত্তা, সম্মান ও ন্যায্যতার নিশ্চয়তা।”
রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সোনারগাঁও উপজেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন তিনি বলেন,“নারী শ্রমিকরা এখন দেশের উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের কর্মপরিবেশ আরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহায়ক হওয়া জরুরি। আমরা চাই, শ্রমিকদের অধিকার শুধু কাগজে-কলমে নয়, বাস্তবে রুপায়িত হোক।”
সভা শেষে আয়োজনকারী সংগঠনদ্বয় শ্রমিকদের কল্যাণে ভবিষ্যৎ সচেতনতায় কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
এ সময় রেনাসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সোনারগাঁ শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিবি আছিয়া ফাউন্ডেশনের সভাপতি মোঃ মনির হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আর জে এফ সভাপতি মোঃ জহিরুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাঁচপুর শাখার মোঃ শাহারিয়ার খান, (এম পিস এস) মানবাধিকার সংস্থার সভাপতি মোসাম্মৎ ফরিদা পারভীন, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সোনারগাঁ শাখার আহ্বায়ক মোহাম্মদ মোক্তার হোসেন, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী অনলাইনে সংযুক্ত ছিলেন মোঃ আতাউর রহমান,অনলাইন সংযুক্ত মানবিক আইনজীবী ও বিশিষ্ট ব্যবসায়ী নাদিরা আক্তার নীরা, নদী বাঁচাও আন্দোলনের সভাপতি সাংবাদিক মোঃ জামাল ভূঁইয়া, প্রতিবন্ধী শিশু ও যুবকল্যাণ পরিষদএর সভাপতি সরদারএম এ মইন, সম্মানদী জনকল্যাণ সংস্থার সভাপতি ফয়সাল আহমেদ, মির্জা ওয়াসিম উদ্দিন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মোহাম্মদ মীজানুর রহমান, এনটিভি অনলাইন সোনারগাঁ প্রতিনিধি মোঃ কামরুল হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply