1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসকের বন্দর উপজেলা পরিদর্শন

এস এম জহিরুল ইসলাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

আজ ২৮ এপ্রিল ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বন্দর উপজেলা পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, বন্দর থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মহোদয় প্রথমেই বন্দর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন রেজিস্টার নথিপত্র পর্যালোচনা করেন এবং সমস্যা চিহ্নিত করেন ওদিক নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি বন্দর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি দলিলপত্র ও রেজিস্ট্রারসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং জনগণ যাতে দ্রুত ও সেবা-বান্ধব সেবা পায় তা নিশ্চিত করার নির্দেশনা দেন। শেষে একটি জলপাই গাছ রোপন করেন।

এরপর তিনি বন্দর থানা পরিদর্শন করেন। থানা অফিসার ইনচার্জ তাঁকে পুরো থানা প্রদর্শন করেন এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। জেলা প্রশাসক মহোদয় আইন-শৃঙ্খলা রক্ষায় সেবার মান উন্নত রাখার পাশাপাশি জনগণ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।

পরিদর্শনকালে তিনি হাজী ইব্রাহীম আলমচান মডেল স্কুল এন্ড কলেজও পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং ক্লাস পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার মান যাচাই করেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি উপজেলা পরিষদে পরিদর্শন করেন এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক মহোদয় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost