1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

খেলা দেখতে আসা লোকজনের জন্যও তো যানবাহন স্ট্যান্ডের ব্যবস্থা থাকতে হবে : জাহিদুল ইসলাম মিঞা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার পঠিত

 

 

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের (লিংক রোড) পাশে ট্রাক ও ছোট যানবাহনের স্ট্যান্ড স্থাপনের পরিকল্পনা সড়ক ও জনপথ বিভাগের। ফতুল্লা স্টেডিয়ামের বিপরীত পাশে লামাপাড়া এলাকায় সড়কের পাশে এ স্ট্যান্ড না করার দাবি জানিয়ে রোববার (২০ এপ্রিল) বিক্ষোভ করেছেন কয়েকজন শিল্প কারখানার মালিক, শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী।

তাদের দাবি, সড়কের পাশে সরকারি এ জমিটিতে ট্রাক স্ট্যান্ড স্থাপন করা হলে যানজট ও বিশৃঙ্খলা হবে, যা এলাকার সামাজিক পরিবেশ নষ্ট করবে। তাছাড়া, উল্টো পাশেই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকায় দেশি-বিদেশি দর্শকদের সামনে ট্রাক স্ট্যান্ডটি সৌন্দর্য নষ্ট করবে। এতে এলাকায় মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাবে বলেও আশঙ্কা তাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর বারোটার দিকে ফতুল্লা স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন শতাধিক ব্যক্তি। তাদের মধ্যে অধিকাংশই ছিলেন পাশের একটি পোশাক কারখানার শ্রমিক। তারা প্রায় ঘন্টাব্যাপী সড়কটিতে দাঁড়িয়ে বিক্ষোভ করেন। জেলা প্রশাসকের কাছে ট্রাক স্ট্যান্ড স্থাপনকাজ বন্ধের নির্দেশ দিতে আহ্বান জানান।

পরে একটার দিকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেনবিক্ষোভকারীরা।
সম্প্রতি সড়কটির পাশে সড়ক ও জনপথের কিছু জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলেও জানান স্থানীয়রা। মানববন্ধন থেকে এ উচ্ছেদের বিরুদ্ধেও ক্ষোভ ঝারেন বক্তারা।
এ বিষয়ে কথা বলতে সওজ’র নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করেও তার সাড়া পাওয়া যায়নি।তবে, জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, “ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এ জেলার একটি হার্ট-লাইন। এ সড়কটি ৬ লেনে উন্নীত করা হয়েছে। ওই প্রকল্পের অংশ হিসেবে সড়কের পাশে ট্রাক ও ছোট যানবাহনের স্ট্যান্ড স্থাপনের কাজ চলছে। স্টেডিয়ামের ঠিক সামনেই হয়তো ট্রাক স্ট্যান্ড হবে না। কিন্তু খেলা দেখতে আসা লোকজনের জন্যও তো যানবাহন স্ট্যান্ডের ব্যবস্থা থাকতে হবে। সওজ সবকিছু পরিকল্পনামাফিক করছে বলে জানিয়েছে। এতে জনভোগান্তিমূলক কোনো কিছু হবে না।”

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost