1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের অন্যতম পুরোনো ও গুরুত্বপূর্ণ ফতুল্লা বাজার। কিন্তু বাস্তব অবস্থা হতাশাজনক –ইউএনও

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পঠিত

নারায়ণগঞ্জের অন্যতম পুরোনো ও গুরুত্বপূর্ণ ফতুল্লা বাজার। কিন্তু বাস্তব অবস্থা হতাশাজনক –ইউএনও

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর সাদিক চৌধুরী ফতুল্লা বাজারের উন্নয়ন কাজ পরিদর্শনকালে অসন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি বাজারটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি বাজারের অবকাঠামো, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।

এসময় বিভিন্ন দোকানি ও ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন এবং বাজার ব্যবস্থাপনা ও তাদের সমস্যা সম্পর্কে অবগত হন। ব্যবসায়ীরা পানি নিষ্কাশন, রাস্তার ভাঙাচোরা এবং বাজার ব্যবস্থাপনায় দুর্বলতার কথা জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ইউএনও বলেন, “এই বাজার নারায়ণগঞ্জের অন্যতম পুরোনো ও গুরুত্বপূর্ণ বাজার। কিন্তু বাস্তব অবস্থা হতাশাজনক। উন্নয়ন কাজের নামে যেভাবে অবহেলা ও দুর্নীতি হয়েছে, তা মেনে নেওয়া যায় না।” তিনি বিগত সময়ে বাজার উন্নয়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়িত্বহীনতাও সমালোচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব মনির হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আ. খালেক টিপু, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন এবং ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য কাজী মাঈনউদ্দীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost