1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাউথ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল কে ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পঠিত

 

 

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আজ ৯ এপ্রিল , ২০২৫ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হয়। সাউথ কোরিয়ার ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেন।

প্রতিনিধিদলটি পানাম সিটি পৌঁছালে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁদের ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক মহোদয় কোরিয়ান প্রতিনিধিদলকে পানাম সিটির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখান এবং পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।

কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান পানাম সিটির নান্দনিক কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হয়ে একে মানব সভ্যতার ইতিহাসে এক অসাধারণ নিদর্শন হিসেবে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost