1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

বাংলাদেশিসহ ৩৬ বিনিয়োগকারী নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার পঠিত

 

চীন, জাপান, সৌদি, আবুধাবি, যুক্তরাষ্ট্র, ভারত ও প্রবাসী বাংলাদেশিসহ ৩৬ বিনিয়োগকারী নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) পরিদর্শন করেছেন। এ সময় তারা খতিয়ে দেখছেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন আড়াইহাজারে বিএসইজেড পরিদর্শন করেন তারা।
এর আগে, ঢাকায় গত সোমবার থেকে দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে চার দিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ শুরু হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনের দ্বিতীয় দিন বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন। এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোবিষয়ক খোঁজখবর নিচ্ছেন। খতিয়ে দেখছেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ।

শুরুতেই বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে সুইডিশ কোম্পানি নিলর্ন ১০ হাজার স্কয়ার মিটারের একটি প্লট নেন। এ বিষয়ে এটি চুক্তি স্বাক্ষর হয়।

আয়োজকরা জানান, এর মাধ্যমে সুইডিশ এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের বিনিয়োগে শুভসূচনা হয়েছে। দিনভর এই ইকোনমিক জোন ঘুরে দেখবেন বিনিয়োগকারীরা।

জানা গেছে, সম্মেলনের দ্বিতীয় দিন ৩৬ বিনিয়োগকারী পরিদর্শনে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন- চায়নার ১০ জন, জাপানের ৩ জন, সৌদি আরবের ৩ জন, আরব আমিরাতে ৩ জন, যুক্তরাষ্ট্রের ৮ জন, ভারতের ১ জন এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ৮ জন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, এ বছর সংস্কারের বছর, আমরা বিনিয়োগকারীদের নিয়ে এসে নতুন বাংলাদেশ দেখাতে চাই। ১০ বছর পর বাংলাদেশ কেমন হবে সেই আভাস দেওয়া হবে এবারের সামিটে। বাংলাদেশের ব্যাপারে বিশ্বের ধারণা চেঞ্জ করা হবে এই সামিটের মাধ্যমে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost