
নারায়ণগঞ্জ জেলাকে গ্রীন এন্ড ক্লিন ও যানজট মুক্ত শহর করার পরিকল্পনা হাতে নিয়েছেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া। যার ফলশ্রুতিতে একের পর এক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত রাখতে বিভিন্ন কার্যক্রম সহ প্রায় প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং শহরকে যানজট মুক্ত করে চলাচলের সুব্যবস্থা করে দেন।কিন্তু ঈদ উপলক্ষে আবারো মীর জুমলা সড়কটি বিভিন্ন অবৈধ দোকান ও কাঁচা বাজার বসানোর কারণে যানজটের সৃষ্টি সহ রাস্তাটি দখলের পায়তাড়া শুরু করেছিল একটি কুচক্রী মহল । তাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গ্রিন অ্যান্ড ক্লিন ও যানজট মুক্ত নারায়ণগঞ্জ এর অংশ হিসেবে মানবিক জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনা মোতাবেক ৬ এপ্রিল রবিবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির মীর জুমলা রোডের দুই পাশে যানজট নিরসনে রাস্তা ও ফুটপাতের উপর অবৈধ সবজি বাজার, দোকান পাট উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় রাস্তার দুইপাশ থেকে অবৈধ দোকান ও বাজার সরিয়ে দেয়া হয় এবং স্থানীয় সরকার আইন, ২০০৯ এর অধীনে ৩টি পৃথক মামলায় সর্বমোট ৩০০০/- টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয় । নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও গ্রিন সিটিতে রুপান্তরে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ অঙ্গীকারবদ্ধ।
Leave a Reply