1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টার লাঙ্গলবন্দে তীর্থযাত্রীদের স্নানোৎসব পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৪০ বার পঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টার লাঙ্গলবন্দে তীর্থযাত্রীদের স্নানোৎসব পরিদর্শন।

আজ ০৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ (শনিবার) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন লাঙ্গলবন্দে অষ্টমীস্নান পরিদর্শন করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী মহোদয়।

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন মাননীয় ডিআইজি, ঢাকা রেঞ্জ জনাব এ কে এম আওলাদ হোসেন মহোদয় ও পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়। মাননীয় উপদেষ্টা মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলিম সবাই আমরা এক, আমরা সবাই এখানে বাংলাদেশি। এখানে পুণ্য স্নানে এসে আপনারা স্নান করে পরবর্তীতে পুণ্যের সাথে জীবন যাপন করবেন।” অতঃপর তিনি পুণ্য স্নানের জন্য বিভিন্ন ঘাট পরিদর্শন করেন এবং লাঙ্গলবন্দ অষ্টমী স্নান ২০২৫ উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন। এবারের পুণ্য স্নান সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার, ঢাকা;  মোঃ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত ডিআইজি(অপারেশনস্), ঢাকা রেঞ্জ, ঢাকা; মোঃ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ; সেনা ক্যাম্পের সিও লেঃ কর্নেল আরমিন রাব্বি মহোদয়; মেজর আয়াজ; কানিজ ফারজানা শান্তা, জেলা আনসার কমান্ড্যান্ট, নারায়ণগঞ্জসহ জেলা প্রশাসন এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost